রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
পাশের হারে বোর্ড সেরা বরিশাল জেলা, তলানীতে পটুয়াখালী

পাশের হারে বোর্ড সেরা বরিশাল জেলা, তলানীতে পটুয়াখালী

Sharing is caring!

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে। যদিও গত বছরের থেকে এ জেলায় পাশের হার কমেছে ২ দশমিক ১৩ ভাগ। গত বছর এ জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে। এছারা বোর্ডের দেয়া ফলাফলের পরিস্যংখ্যান অনুযায়ী ৬৫ দশমিক ০৯ ভাগ পাশের হার নিয়ে সর্বোনিম্নে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। তবে গতবছরের থেকে এ জেলায় পাশের হার বেড়েছে ৩ দশমিক ৮৭ ভাগ। গত বছরও এ জেলা ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে বিভাগের সর্বোশেষ অবস্থানে ছিলো। এর বাহিরে বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ২৯ ভাগ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা। এছাড়াও ৬৯ দশমিক ৫৩ নিয়ে তৃতীয়তে পিরোজপুর, ৬৯ দশমিক ৫২ নিয়ে চতুর্থ স্থানে বরগুনা, ৬৬ দশমিক ৮২ নিয়ে পঞ্চমে স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এদিকে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা ৭০৮ টি। তবে সবচেয়ে কম ৬৯ টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলা। যারমধ্যে ছেলে ১৪ ও মেয়েরা ৫৫ টি জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে এগিয়ে থাকা বরিশাল জেলায় ২৩ হাজার ৪৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৯৮৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ১৭ হাজার ৫১জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৪ শত ৮ টি এবং ছেলেরা ৩ শত টি। আবার হারের দিক থেকে সবার নীচে থাকা পটুয়াখালী জেলায় ১২ হাজার ৬৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৩৫২ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ৮ হাজার ৪০ জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ৭১ টি এবং ছেলেরা ৪৩ টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD