রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বরিশালে নার্সিং শিক্ষার্থীদের ৮ম দিনে অবস্থান কর্মসূচী পালন

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের ৮ম দিনে অবস্থান কর্মসূচী পালন

Sharing is caring!

নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু সহ চার দফা দাবীতে ক্লাশ, পরীক্ষা বর্জন করে বরিশালে টানা অস্টম দিনে অবস্থান কর্মসূচী পালন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ক্লাশ, পরীক্ষা এবং পেশাগত দায়িত্ব বর্জন করে শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ত্বরে অবস্থান কর্মসূচী শুরু করেন তারা। কর্মসূচী চলবে দুপুর ১টা পর্যন্ত। এর আগে নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরন ও ২ হাজার টাকার স্টাইপেন্ড ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরন করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবীতে গত ৬ জুলাই থেকে দেশের ৭টি নার্সিং কলেজে একযোগে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত কয়েক দিনে ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান, মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করেছে।  এই ধারাবাহিকতায় আজ তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী পালন করছে। ৪ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD