বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শ্রমিকদলের আলোচনা সভা এবং দোয়া মুনাজাত

শ্রমিকদলের আলোচনা সভা এবং দোয়া মুনাজাত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বি এন পির ভাইস চেয়ারম্যান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইস্কান্দার আলীর রূহের মাগফিরাতের জন্য বাদ মাগরিব সদর রোড বি এন পি দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভা এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি ১৯০১ এর সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ।  প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ দিদার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ।

বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম এবং বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মুনাজাতে বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য এ সময় মুনাজাত পরিচালনা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD