রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
রিফাত হত্যাকান্ডে খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

রিফাত হত্যাকান্ডে খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরগুনার আলোচিত রিফাত শরীফের খুনীদের বিচারের দাবিতে নাগরিক বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

পাশাপাশি এ কর্মসূচি থেকে রিফাত শরীফের খুনিদের আশ্রয় প্রশ্রয়দাতাসহ সকল অপরাধীর বিষয়ে গনশুনানী ও বিচার বিভাগী তদন্ত এবং খুনিসহ সংশ্লিষ্ট সকল অপরাধীর বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়েছে।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (০৯ জুলাই) সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া বন্দরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গুঠীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, সমাজসেবক খালিদ হোসেন খান, গুঠিয়া বন্দর ব্যবসায়ি কমিটির সভাপতি নিজাম সরদার, আওয়ামীলীগ নেতা মিন্টু সরদার, মহসিন মন্টুসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

উল্লেখ্য বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিবরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফ (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। গুরুতর আহত রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে বিকেল সোয়া ৪ টার দিকে অপারেশন থিয়েটারে অস্ত্রপচারের সময় রিফাতের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD