রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে দেবরের বিরুদ্ধে ভাবির সংবাদ সম্মেলন!

বরিশালে দেবরের বিরুদ্ধে ভাবির সংবাদ সম্মেলন!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : টাকা না দেয়ায় মানহানিকর তথ্য প্রদানের অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (০৮ ‍জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের বাসিন্দা ও প্রবাসী মোঃ মিন্টু ফকিরের স্ত্রী আয়সা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২ জুলাই চিকিৎসার নামে অচেতন করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন, অতপর ৪ মাসের অন্তঃসত্তা শীর্ষক একটি সংবাদ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। যা আদৌ সত্য নয়। তিনি বলেন, আমার ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। আমার স্বামী প্রবাসী হওয়ায় আমার কাছ থেকে দেবর মোঃ রাকিব ফকিরসহ শাশুরী, ননদ, জা মাঝে মাঝে মোটা অংকের টাকা দাবী করতো। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই তারা খারাপ আচরণ করতো।  সম্প্রতি প্রতিবেশী ও পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান, যে সম্পর্কে খালাতো ভাসুর হন।  যার সাথে আমার দেবর রাকিব ফকিরের দীর্ঘ কয়েক মাস যাবৎ জমি ক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেন চলে আসছিলো। সম্পর্কের অবনতি হলে ভাসুর মিজানুরের সাথে দেবর রাকিবের বাকবিতান্ডা হয়। এর পর হঠাৎ করেই মিজানুর রহমানের সাথে আমাকে জড়িয়ে দেবর রাকিব মিথ্যে তথ্য রটিয়ে বেড়ায়। যা আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।  তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিব ফকিরের মুঠোফোনে কল দেয়া হলে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ সত্য, তার ভাবি পুলিশের সামনেই এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেছেন।  উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ দিলে আইনগত সর্বোচ্চ সহায়তা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD