রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ব‌রিশালে তৃতীয় দিনেও নার্সিং ক‌লে‌জে বি‌ক্ষোভ শিক্ষার্থী‌দের

ব‌রিশালে তৃতীয় দিনেও নার্সিং ক‌লে‌জে বি‌ক্ষোভ শিক্ষার্থী‌দের

Sharing is caring!

ক্রইমসিন২৪ :তৃতীয় দিনের মত ক্লাশ-পরীক্ষা বর্জন করে চার দফা দাবীতে আন্দোলন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (০৮ জুলাই) সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরফলে তৃতীয় দিনের মতো অচল অবস্থা বিরাজ করছে বরিশাল নার্সিং কলেজে। এ সময় তারা নার্সিং পেশায় সতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস “বিসিএস সেবা” চালুর দাবী জানান। আন্দোলনকারীরা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সাথে অসঙ্গতিপূর্ন দাবী করে শিক্ষার্থীরা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবী জানান হয়। একই সাথে স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃস্টি ও পূরন করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবী জানান সংগঠনের বরিশালের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।  বরিশাল নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪’শ শিক্ষার্থী পড়াশুনা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD