শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
রাজধানী ফতুল্লার আলোচিত শিশু ধর্ষক পটুয়াখালীতে আটক

রাজধানী ফতুল্লার আলোচিত শিশু ধর্ষক পটুয়াখালীতে আটক

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত শিশু গনধর্ষনের মামলার অন্যতম আসামীকে পটুয়াখালীতে র‌্যাব-৮ কর্তৃক আটক করা হয়েছে।

অভিযুক্ত মন্টু মাসুদ রানাকে (২০) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া থেকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার (১৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে আটক করে সংশ্লিষ্ট থানার পাঠায় র‌্যাব-৮।

ঘটনার বর্ননা দিয়ে র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা বলেন- গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এর বাসিন্দা ফরিদ খান উজ্জল এর মেয়ে শিলা আক্তার (১৩) আনুমানিক রাত ১১ টার দিকে বাসার বাইরে নামলে অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভ ছাড়াও আরও ২ জন তার মুখ চেপে ধরে ফতুল্লা থানার মাসদাইর বাড়ৈভোগ জনৈক জামাল মিয়ার নির্মানাধীন বাড়ির ৪র্থ তলায় নিয়ে পালাক্রমে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালায়।

ভুক্তভোগী শিলা একটি সুতার মিলে কাজ করতো।

এবিষয়ে ভুক্তভোগীর পরিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রাথমিকভাবে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি রযাবের নজরে আসলে র‌্যাব-৮ অভিযান চালিয়ে অন্যতম প্রধান এক আসামীকে আটক করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD