বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
যানজট নিরসনে পার্কিং করতে নিষেধ করায় দুই দফা বিক্ষোভ করেছে চালকরা

যানজট নিরসনে পার্কিং করতে নিষেধ করায় দুই দফা বিক্ষোভ করেছে চালকরা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নগরীর ব্যস্ত এলাকা জেলখানার মোড়ে যানজট নিরসনে অটোরিক্সা পার্কিংয়ে ট্রাফিক পুলিশ নিষেধ করায় দুই দফা বিক্ষোভ করেছে চালকরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত প্রথম দফায় নগরীর জেলখানার মোড়ে বিক্ষোভ করে চালকরা। পরে দ্বিতীয় দফায়  ১১টা থেকে১২টা পর্যন্ত ফের বিক্ষোভ করে তারা।

নগরীর জেলখানার মোড়ে এ ঘটনা ঘটে। পরে কোতয়ালী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় নাজিরপুলের নিচের ফাঁকা জায়গায় অটোরিক্সা পার্কিংয়ের অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অটোরিক্সা চালক সমিতির সভাপতি মোশারফ গাজি বলেন, অন্যান্য গাড়ি জেলখানার মোড়ে পার্কিং করতে পারলে আমরা কেনো পারবো না? জেলখানার মোড় থেকে গাড়ি ছাড়লে যাত্রী বেশি পাওয়া যায়।

আমাদের পার্কিং স্টান্ড না থাকার কারণে সড়কে পার্কিং করতে হয়। তাই অবিলম্বে আমাদের পার্কিং স্টান্ড নির্মাণ করে দিতে হবে।

এ বিষয়টি নিয়ে আমরা মেয়র মহোদয়ের কাছে যাবো। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে বলেন, অটোরিক্সা চালকরা গাড়িগুলো রাস্তার একপাশে পার্কিং করে রাখায় সড়কে সারাক্ষণ যানজট লেগে থাকতো।

তাই পুলিশ কমিশনার ও মেয়র মহোদয়ের নির্দেশে পার্শ্ববর্তী হাসপাতালের রোগীসহ জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে জেলখানার মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে চালকদের চলে যেতে বলেছি।

নাজিরপুলের নিচের ফাঁকা স্থান থেকে চালকদের গাড়ি ছাড়বে। রাস্তা আটকে যাত্রী উঠানো নামানো যাবে না।

তাদের পার্কিং স্টান্ড নির্মাণসহ অন্যান্য দাবি সিটি করপোরেশনে জানানোর জন্য বলেছি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার সীমা খানম বলেন, অটোচালকদের সঙ্গে ট্রাফিক পুলিশের কোন ঝামেলা হয়নি।

আমাদের কাছে অটোরিক্সা চালকরা তাদের দাবি পেশ করেছে। আমরা বলেছি, দাবিগুলো আপনাদের ফোরামে উত্থাপন করুন। পরবর্তীতে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD