রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
কলাপাড়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে ! আহত-১৫

কলাপাড়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে ! আহত-১৫

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের রুদ্র তুর্য্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের ডুবুরী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতের খোজে পুকুরে তল্লাশী চালায়।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যাত্রীবাহি রুদ্র-তুর্য (পটুয়াখালী-ব ১১-০০৩৪) নামের বাসটি পটুয়াখালি যাচ্ছিল। এসময় শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় বাসের সব যাত্রিই কম বেশি আহত হয়। গুরুতর আহত মর্জিনা আক্তার(৩৫), সনিয়া(২০), মেতালেব ফরাজি(৬০), গকুলচন্দ্র শীল(৪৫), দুলাল(৩৫)কে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস কর্মিদের খবর দেয়া হলে তারা ঘটনা স্থলে গিয়ে বাসটির ভিতরে তল্লাশি চালায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD