শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
ভরা মৌসুমেও স্বস্তি নেই সবজি বাজারে

ভরা মৌসুমেও স্বস্তি নেই সবজি বাজারে

Sharing is caring!

 আরও চড়া হয়েছে সবজির দাম” স্বস্তি নেই মাংসের বাজারেও” গরুর মাংস এতদিন ৬০০-৬৫০ টাকায় মিললেও এখনও কেজি প্রতি ৭০০ টাকা। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বনশ্রী, রামপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। শীতের কারণে সকালে বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতিও ছিল কম। বিক্রেতারা নানা অজুহাত দিলেও, ক্রেতাদের দাবি- সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে। বাজারগুলোতে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও গত সপ্তাহের তুলনায় কেজিতে বেশি দিতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি। আলুর কেজি ৬০, আর শিমম, টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। বেগুন ৯০ আর কাঁচা মরিচের ৮০ টাকা। ফুলকপি-বাঁধাকপি ৫০ টাকার নিচে মিলছে না।

লাউ কোনো কোনো বাজারে সেঞ্চুরি ছুঁয়েছে। বাজারগুলোতে বেড়েছে মুরগির মাংসের দামও। ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। সোনালি জাতের মুরগির দামও বেড়ে দাঁড়িয়েছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। গরুর মাংসের দাম সরকার ৬৫০ টাকা বেঁধে দিলেও ৭০০ টাকার নিচে মিলছে না। বাজারে মাছের দামও ঊর্ধ্বমুখী। বিভিন্ন ধরনের মাছ কেজিতে বেড়েছে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারে ছোট ইলিশের সরবরাহ থাকলেও বড় ইলিশ মিলছে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD