রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা-লক্ষীপুর সড়কের পরানগঞ্জ বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের দক্ষিণ ইলিশা গ্রামের খলিল মুন্সির মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, সোমবার সকালের দিকে শিশু তানিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তানিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া পথে মারা যায় সে। ঘাতক অটোরিকশাটি আটক করেছে স্থানীয়রা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD