শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশাল ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২ টি অপরিবর্তন রেখে ৪ টি আসনে নতুন মুখের স্থান দিয়ে চমক সৃষ্টি করেছে

বরিশাল ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২ টি অপরিবর্তন রেখে ৪ টি আসনে নতুন মুখের স্থান দিয়ে চমক সৃষ্টি করেছে

Sharing is caring!

অনলাইন ডেক্স:  আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বরিশালের ৬টি আসনের মধ্যে বিগত সংসদে জাতীয় পার্টি জোটের দখলে থাকার আসনে এবার সেই দুটি আসনে নতুন মুখ প্রার্থি দিয়ে ৬টি আসনই আওয়ামী লীগের নৌকা প্রাথীর নার্ম ঘোষনা করেছে কেন্দ্রীয় আওয়ামী সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (২৬) নভেম্বর বিকালে গণভবন থেকে ৩০০ থেকে বরিশালের ৬টি আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম অনুষ্ঠানিকভাবে ঘোসনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

বরিশালের ৬টি আসনে চুড়ান্তভাবে নৌকার কান্ডরী হলেন যারা বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া (১) আসনে বঙ্গবন্ধু ভাগ্মে ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

উজিরপুর-বানারীপাড়া বরিশাল (২) আসনের সাবেক সংসদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শাহে আলমকে সড়িয়ে দিয়ে সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসকে পুনরায় ফিরিয়ে এনে নতুন মুখ হিসাবে নৌকার কান্ডারীর মনোনয়ন দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ-মুলাদী বরিশাল (৩) আসনটি ১০ ও ১১তম সংসদীয় আসনটি আওয়ামী জোটের জাতীয় পার্টির দখলে ছিল আসন্ন দ্বাদস নির্বাচনে একেবারে উক্ত আসনে আওয়ামী লীগ নতুন মুখ হিসাবে নিয়ে এসেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার খালেদ হোসেন।

হিজলা – মেহেন্দিগঞ্জ বরিশাল (৪) আসনের সাবেক ২ বারের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে সরিয়ে দিয়ে সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলার প্রাক্তন সভাপতি মহিউদ্দিন আহমেদের কন্যা শাম্মি আক্তারকে মনোনয়ন দিয়েছে।

বরিশাল সদর (৫) আসনে সাবেক সংসদ সদস্য ও পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের চেয়ার অপরিবর্তন রেখে তাকেই আবার মনোনয়ন দিয়ে নর্ব নির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার পথ সুফল করা হয়েছে।

বাখেরগঞ্জ বরিশাল (৬) আসনটি ও জাতীয় পার্টি জোটের দখলে ছিল ৩বার সেখানে এবার আওয়ামী লীগে থাকা দীর্ঘদিন মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিককে প্রথমবারের মত মনোনয়ন দিয়ে এক চমক সৃষ্টি করেছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD