রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
শ্রেণিকক্ষের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত

শ্রেণিকক্ষের পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। 

আহতরা হলেন- বিদ্যালয়ের নেপচুন শাখার ৮ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মোরসালিন, অর্ক ও তূর্য। যদিও পলেস্তারা খসে কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে দাবি স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাতের। 

আহত শিক্ষার্থীরা জানান, সোমবার স্কুলে টিফিনের আগে ভবনের দ্বিতীয় তলায় ড্রইং ক্লাস নিচ্ছিলেন শিক্ষক সুজন। হঠাৎ করেই ক্লাস রুমের পলেস্তারা খসে শিক্ষার্থীদের গায়ে পড়ে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়।

তবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত বলেন, সকালে ৮ম শ্রেণির কক্ষে পলেস্তারা খসে পড়েছে এটা সঠিক। তবে এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD