শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব

নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেফতার করেছে র‌্যাব ।শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সবুজ আকনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন এয়ারর্পোট থানার রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলায় রয়েছে ।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর আলম ও ডিডি রবিউল ইসলামসহ র‌্যাব-১০ এর ডিডি আমিনুল, এএসপি সোহেলসহ একটি আভিযানিক দল । র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ,গ্রেফতারকৃত সবুজ আকনসহ ৬০/৭০জন অজ্ঞাতনামা ব্যাক্তি গত ৩১ অক্টবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘বিএনপি’ ও ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর ডাকা ৭২ ঘন্টার অবরোধের সমর্থনে বরিশাল এয়ারপোর্ট রহমতপুর ব্রীজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্থার উপর রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে রাস্থায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে। ঢাকা-বরিশাল সহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয় এবং বেআইনী জনতাবদ্ধে লাঠি-সোঠা হাতে নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরোধী স্নোগান দিয়ে মহাসড়কে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও জনমনে আতংকের সৃষ্টি করে।

এছাড়াও, গ্রেফতারকৃত আসামী সবুজ আকনের নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা সংঘঠিত হয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫(৩) অনুযায়ী একটি রাষ্ট্র বিরোধী ও নাশকতা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-৩১/১০/২০২৩ ইং।পরে র‌্যাব-৮, সিপিএসসি, কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে র‌্যাব-১০, সদর কোম্পানী এর সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত রাষ্ট্র বিরোধী স্নোগান ও নাশকতা মামলায় অন্যতম প্রধান আসামীকে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD