শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঘূর্ণিঝড় মিধিলি: দুই ট্রলারসহ ৩১ জেলে নিখোঁজ

ঘূর্ণিঝড় মিধিলি: দুই ট্রলারসহ ৩১ জেলে নিখোঁজ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই ট্রলারসহ ৩১ জন জেলের সন্ধান এখনো মেলেনি।

এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জন জেলে নিখোঁজ।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে অনেক মাছ ধরা ট্রলার। এর মধ্যে ইউসুফের মালিকানা এফবি মায়ের দোয়া, রফিকের মালিকানা এফবি এলাহি ভরসা ও আনোয়ারের মালিকানা এফবি তামান্না।

এফবি মায়ের দোয়া নামে ট্রলারে ১২ জনের মধ্যে ৪ জন উদ্ধার হলেও ৮ জন নিখোঁজ এখনো রয়েছেন। উদ্ধার করা চার জেলে শনিবার (১৮ নভেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছেছে।

তারা হলেন- নুর জামান মুন্সি, মাসুম মিয়া, আজগর মিয়া ও রাজিব।

নিখোঁজ জেলেরা হলেন- আবুল কালাম, মো. জাফর মিয়া, মজিবুর রহমান, ট্রলার মালিক ইউসুফ মিয়া, ছত্তার হাওলাদার, নাদিম, বেল্লাল ও ইয়াছিন মিয়া।

এদিকে এফবি এলাহি ভরসা ও এফবি তামান্না ট্রলারের জেলেদের নাম জানা না গেলেও তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে অনেক মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তিনটি ট্রলার ডুবির ঘটনায় ৩৯ জন জেলের সন্ধান মেলেনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের লে. সাকিব মেহেবুব জানান, জেলে নিখোঁজের খবর এখন পর্যন্ত তাদের কাছে কেউ জানায়নি। তবে কোস্টগার্ড ঘূর্ণিঝড় পরবর্তী জলসীমায় টহলে আছে। নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথভাবে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD