বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন :টানা বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানোর আগে এমনকি টসের আগেই পরিত্যক্ত ঘোষিত হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। ফলে দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুন), ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ইংল্যান্ডের বেরসিক বৃষ্টিতে টসও হয়নি। ব্রিস্টলে ভারী বৃষ্টির পাশাপাশি বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। বৃষ্টির কারণে দু’বার পিচ পর্যবেক্ষণ করতে পারেননি ম্যাচ আম্পায়ার। বাংলাদেশ সময় ৯.১৫ মিনিট পযর্ন্ত টসের জন্য অপেক্ষা করার কথা থাকলেও আউট ফিল্ড আর কন্ডিশন খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় পয়েন্ট ভাগাভাগিতেই সমাধান করতে হলো।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচের সংখ্যার দিক থেকে একটা রেকর্ড গড়ে ফেলেছে ২০১৯ বিশ্বকাপ। এখন পর্যন্ত ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা একাই দুটি ম্যাচে জড়িত ছিল। আগেরবার তাদের সঙ্গী ছিল পাকিস্তান। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। তবে আজকের ম্যাচের মতো পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিতেও টস করাই সম্ভব হয়নি। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে ২টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় আদতে উপকৃত হলো শ্রীলঙ্কা। কারণ ৪ ম্যাচ শেষে দুই ড্র থেকে ২ পয়েন্ট পেয়ে তাদের মোট পয়েন্ট এখন ৪। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট সমান ম্যাচে ৩। ম্যাচটি জিতলেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু এখন বাকি সব ম্যাচ জেতার পাশাপাশি ভাগ্যের সহায়তাও জরুরি মাশরাফিদের জন্য।

শনিবার (১৫ জুন) ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগে এক সপ্তাহ (২০ জুন) সময় পাচ্ছে বাংলাদেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD