শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জন গ্রেফতার

৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জন গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স: নগরের পতেঙ্গা থানাধীন কাঠঘর এলাকা থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মো.বাদশা (৩৭), মো. আবু হানিফ (৩৪) ও মো.আল-আমিন (৩৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, চোরাকারবারীরা ট্রাকে চোরাই ডিজেল নিয়ে নগরের অলংকার এলাকা থেকে সী-বিচের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠঘর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।

এসময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো.বাদশা, মো.আবু হানিফ ও মো. আল-আমিনকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজতে থাকা ট্রাক থেকে অবৈধভাবে সংগ্রহকৃত ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি থেকে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD