শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঋনের বোঝায় আত্মহত্যা করা ইউসুফ মৃধার পরিবারের পাশে লাভ ফর ফ্রেন্ডস

ঋনের বোঝায় আত্মহত্যা করা ইউসুফ মৃধার পরিবারের পাশে লাভ ফর ফ্রেন্ডস

Sharing is caring!

নিজস্ব প্রতিনিধিঃ সংসারের অভাব অনটন দূর করে স্বস্তি ফিরাতে চেয়ে ছিলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণে টাকা উত্তোলন করে পরিবার-পরিজন নিয়ে একটু ভালো থাকার চেষ্টারও কমতি ছিলো না।

তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে সংসারের আয়ের অপেক্ষায় ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে ঋণের কিস্তি ঠিকমতো দিতে পারতেন না, তাই ২৬শে মে শুক্রবার নলছিটি উপজেলার সারদল গ্রামের ভ্যানচালক ইউসুফ মৃধা বিষ খেয়ে আত্মহত্যা করেন। এতে ইউসুফ মৃধার মৃত্যুতে মানবতার জীবন যাপন করেন তার পরিবার,উল্লেখ্য তার স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে।এমন সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর দৃষ্টি আকর্ষণ হয় এবং এই পরিবারের পাশে দাঁড়ায়।

৫ ই সেপ্টেম্বর মঙ্গলবার ইউসুফ মৃধার স্ত্রীকে সংগঠন এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দেন প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, আতিকুল ইসলাম,ইসমাইল তালুকদার, পনির তালুকদার।উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল,তেল, আলু, পিয়াজ, রসুন, দুধ,চিনি,সেমাই,নুডুলস,চা পাতা,সাবান,ডিম,পাউডার, চানাচুর,বিস্কুট ইত্যাদি। এ ব্যাপারে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, সংগঠনের সদস্যের সহযোগিতার মাধ্যমে এই আয়োজন করতে পেরেছি যারা এই কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।উল্লেখ্য ২০১৭ সাল থেকে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করছে।

অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। ইউসুফ মৃধার স্ত্রী উপহার সামগ্রী পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন তিনি বলেন,আল্লাহর কাছে ফরিয়াদ করি যারা আমার দুর্দিনে এভাবে পাশে থেকেছেন তাদেরকে আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দিক ও দেওয়ার তাওফিক দান করুক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD