শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
হিজাব বিরোধী বক্তব্যে বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হিজাব বিরোধী বক্তব্যে বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ৩১শে আগস্ট বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় , সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের ছাত্র এস এম হাসান রাজুর সঞ্চালনায়, প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট চত্তর এলাকায় নোবিপ্রবির সাবেক ভিসি, ঢাবির আইইআর বিভাগের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান চাঁন মিয়া কর্তৃক পর্দাবিরোধী বক্তব্য ও হিজাবী শিক্ষার্থীদের হেনস্তা এবং ভিকটিমকে উগ্রবাদী উপাধি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এতে বক্তব্য প্রদান করেন, সমাজ কর্ম বিভাগের মেধাবী ছাত্র মুহাম্মদ রেজাউল করিম, মোঃ আব্দুর রহিম,( রসায়ন বিভাগ), এস এম হাসান রাজু ( সমাজকর্ম বিভাগ), এম এম শোয়াইবুর রহমান ( ইংরেজি বিভাগ), মোঃ হান্নান উদ্দিন শাকিল, (ব্যাবস্থাপনা বিভাগ), হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খাঁন ( ইসলামিক স্টাডিজ),আজিজুল ইসলাম সাগর, (ইসলামিক স্টাডিজ),আইয়ুব আলী,( ইসলামীক স্টাডিজ),মুহাম্মাদ হাসান (ইংরেজি বিভাগ), মোঃ ইমাম হাসান ( ইংরেজি বিভাগ) , মোঃ তাওফিক (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ),মোঃ হাসান ( ইংরেজি বিভাগ) সহ অন্যান্য শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস এবং ক্যাম্পাসের সামনে প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে এসে মিছিলটি শেষ করে। উক্ত মিছিলে শিক্ষার্থীরা যেসব স্লোগান দিয়েছে তা হলোঃ ১.হিজাব নিয়ে তাল বাহানা চলবেনা, চলবেনা! ২. আমার বোনের অধিকার, ছিনিয়ে নিতে দেবো না।

৩. আমার বোনের অধিকার ফিরিয়ে দাও,দিতে হবে। ৪. উই ওয়ান্ট জাস্টিস.. জাস্টিস জাস্টিস ৫. অহিদুজ্জামানের দুই গালে জুতা মারো তালে তালে। ৬ অহিদুজ্জামানের চামড়া তুলে নিবো আমরা ৭. হিজাব নারীর অহংকার হিজাব নারীর অধিকার ৮. জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে.. ৯. নাস্তিকদের আস্তানা ভেঙ্গে দাও উড়িয়ে দাও এসকল স্লোগান তুলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD