শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

Sharing is caring!

অনলাইন ডেক্স: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় স্ত্রী রিপা আক্তারকে (৩২) হত্যার পর স্বামী শাহ আলম থানায় আত্মসমর্পণ করেছেন।

রোববার (২৭ আগস্ট) দুপুরে নিহত রিপার স্বামী শাহ আলম তাড়াইল থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।

নিহত রিপা আক্তার কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের মাওক্কার বন্দের ফিরোজ মিয়ার মেয়ে। শাহ আলম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পূর্ব জাওয়ার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে শাহ আলম ও রিপার মধ্যে পারিবারিক কলহ চলছিল। দাম্পত্য জীবনে তাদের ৪ ও ২ বছর বয়সী দুটি মেয়ে রয়েছে। গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রিপার পেটে জোরে লাথি মারেন শাহ আলম। এতে অসুস্থ হয়ে পড়েন রিপা। এরপরও অসুস্থ রিপাকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যায়নি শ্বশুরবাড়ির লোকজন।

শনিবার (২৬ আগস্ট) রাতে বিনা চিকিৎসায় মারা যান রিপা। রিপার মৃত্যুর পর স্বামী শাহ আলমসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। রোববার (২৭ আগস্ট) দুপুরে শাহ আলম তাড়াইল থানায় আত্মসমর্পণ করেন।

এদিকে রিপা হত্যার বিচার দাবি করেছেন তার পরিবারের লোকজন।

এ প্রসঙ্গে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ  জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহত রিপার স্বামী শাহ আলম থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD