মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পার্কিং গাড়ির তেল পাইপ দিয়ে চুরি!

পার্কিং গাড়ির তেল পাইপ দিয়ে চুরি!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : যাত্রাপথে বিরতি কিংবা দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্ত চালক যখন কোথাও গাড়ি থামিয়ে বিশ্রাম নেন, তখনই এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র। চক্রের সদস্যরা প্লাস্টিকের পাইপ দিয়ে বিশেষ কায়দায় ওই যানবাহনের জ্বালানি তেলের সবটাই চুরি করে নেয়।

বুধবার (২৯ মে) রাজধানীর উপকণ্ঠ রুপগঞ্জ থানাধীন পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে গাড়ির তেল চুরি চক্রের ১৮ সদস্যকে আটক করেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১) সদস্যরা।

আটকরা হলেন- রতন মিয়া (৪২), হাতেম মিয়া (৫২), মোহাম্মদ (২৫), রাজিব খান (২৪), সোহেল রানা (৪০), সজিব মিয়া (২৪), কাশেম মোল্লা (৩৫), রাকিবুল ইসলাম (২০), মফিজুল ইসলাম শান্ত (২৫), সাকিব হোসেন (১৮), ফজলুল করিম (১৯), আইনুদ্দিন (১৮), মুরাদ হোসেন (২৪), শাহিন মিয়া (২৫), শরিফ মিয়া (২৪), ফরহাদ হোসেন (২৫), আকাশ মিয়া (১৮) ও বোরহান উদ্দিন (৪২)।

এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৫০০ লিটার ডিজেল, ১১০ লিটার অকটেন, চোরাই তেল বিক্রির নগদ ৭৯ হাজার ৫০ টাকা, ২০টি মোবাইল সেট জব্দ করা হয়।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, আটকদের প্রত্যেকে সংঘবদ্ধ জ্বালানি তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য। মহাসড়কে চলাচলরত বিভিন্ন ধরনের দূরপাল্লার যানবাহনের চালক-শ্রমিকরা বিশ্রামের জন্য পূর্বাচল উপশহর এলাকায় তাদের যানবাহন পার্কিং করে রাখে। আর এ সুযোগে চক্রের সদস্যরা যানবাহনগুলো থেকে সুকৌশলে প্লাস্টিকের পাইপ দিয়ে জ্বালানি তেল চুরি করে পালিয়ে যায়।

এরপর মূল সড়কের আশে-পাশে অবৈধভাবে দোকান নিয়ে সেইসব চোরাইকৃত জ্বালানি তেল বিক্রি করে। চক্রটি দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।

এর ফলে প্রায়ই চালক-শ্রমিকরা চরম হয়রানির শিকার হতেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর মেহেদী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD