শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ

৫০ কেজি গাঁজাসহ ২ জন আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট)  রাতে পৌনে ১২টার দিকে ফৌজদারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো.ইকবাল হোসেন (১৯) ও মো.ইমরান হোসেন (২৪)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মাদক ব্যবসায়ীরা একটি পিকআপযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদ ভিত্তিতে শনিবার রাত পৌনে বারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে  পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. ইকবাল হোসেন ও মো. ইমরান হোসেনকে আটক করা হয়। এসময়  পিকআপের পিছনে লুকিয়ে রাখা ২টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতরা পরিবহনে চাকরির আড়ালে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাঁজা ফেনীর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ক্রয় করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। আটকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD