শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
শিশুকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

শিশুকে বাঁচাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাঁশখালীর চেচুরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আরও দুইজন আহত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় বাঁশখালী পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ছিরাদিয়া গ্রামের মৃত নুরুল হুদার ছেলে।

আহতরা হলো- বৈলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া গ্রামের নাছির আহমদের মেয়ে মারুফা আকতার (১০) ও সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটার লাতু মিয়ার ছেলে ফোরকান (৩০)।

জানা যায়, দৌড়ে রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এসময় যাত্রী শফিউল আলম জিহাদী ঘটনাস্থলেই মারা যান। আহত শিশু ও অটোরিকশার আরেক যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যাওয়া হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হীরক পাল বলেন, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধসহ আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় শফিউল আলম নামের একজন বৃদ্ধ মারা গেছেন। আহত দুইজন চিকিৎসাধীন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD