শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, হামলায় ভাই-বোন খুন

গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, হামলায় ভাই-বোন খুন

Sharing is caring!

অনলইন ডেক্স: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রতিপক্ষের দায়ের কোপে মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন কাদিরের লোকজন।

এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত নাদিরা, সালমান (২২), খাদিজা আক্তার (৫৮) ও শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, হামলায় ভাই-বোন খুন”

এদিকে, ঘটনার পরপরই খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD