শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন না বাসদের মনীষা

বিসিসি নির্বাচনে অংশ নিচ্ছেন না বাসদের মনীষা

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশন সহ দেশের বাকী ৫ টি সিটি করপোরেশন নির্বাচন সরকারের একতরফা ও লোক দেখানো দাবী করে এ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষনা দিয়েছে ২০১৮ এর সিটি নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী ডা.মনীষা চক্রবর্তী। আজ বুধবার সকালে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বাসদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি। সংবাদ সম্মেলনে বাসদের পক্ষ থেকে একতরফা লোকদেখানো নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মানিক হাওলাদার, মাফিয়া বেগম প্রমুখ। মনীষা বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনার কোন দৃষ্টান্ত বা সক্ষমতা প্রমাণ করতে পারেনি। জনগনের ও এই নির্বাচন কমিশনের উপর আস্থা নেই বলেই সাম্প্রতিক সময়ের বেশিরভাগ নির্বাচনে ২৫ শতাংশের উপর খুব কমই ভোট প্রয়োগ হয়েছে এবং ঢাকায় দুটি উপনির্বাচনে ১০ এবং ১৪% ভোট পড়েছে। আওয়ামী লীগ তার মহাজোটভুক্ত দলগুলিকে নিয়ে একধরনের জনবিচ্ছিন্ন তামাশার নির্বাচন করছে। গতবছরের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দিনেদুপুরে ভোটডাকাতির বিরুদ্ধে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি, নতুন নির্বাচন কমিশন ও এপর্যন্ত কোথাও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেনি। ফলে বাসদ এই লোকদেখানো পাতানো নির্বাচনে অংশ নিয়ে এই কলুষিত নির্বাচনকে বৈধতা দিতে চায়না। সংবাদ সম্মেলনের শেষে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD