রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
সাজ্জাদকে কুপিয়ে জখমের ঘটনায় ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সাজ্জাদকে কুপিয়ে জখমের ঘটনায় ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমকে কুপিয়ে জখম করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) প্রঞ্জল রায় প্রান্তকে সাময়িক বহিষ্কার করেছে।

বৃহষ্পতিবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  উপাচার্যর নির্দেশে আজ এ কমিটি গঠন করা হয়েছে।

যে কমিটিকে ৫ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। এর পাশাপাশি প্রান্তকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য গত মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে পূর্ব শত্রুতার জ্বের ধরে সাজ্জাত হোসেন ডালিমকে পেপসির বোতল ভেঙ্গে তা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

যে ঘটনার প্রাথমিক তথ্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবর্গ এবং প্রতক্ষদর্শীদের দেয়া বিবরণ অনুযায়ী প্রঞ্জল রায় প্রান্ত সরাসরি জরিত ছিলো বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত হয়। অপরদিকে এই ঘটনায় আহত ছাত্রের খালু মাহমুদুর রহমান বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD