রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে পৃথক অভিযানে ২৮ জন আটক

বরিশালে পৃথক অভিযানে ২৮ জন আটক

Sharing is caring!

  ক্রাইমসিন২৪ : বরিশাল নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ মে) দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারিখ গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সসহ একাধিক টিম বরিশাল নগরের আবাসিক হোটেল সী-ভিউ, অতিথি ও স্বাগতমে অভিযান পরিচালনা করে।

অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৭ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়। পাশাপাশি ৫ জন মাদক সেবনকারীকেও আটক করা হয়।

এছাড়াও নগরের রূপাতলীতে অভিযান পরিচালনা করে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করা হয়।

যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD