শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল বাবার

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল বাবার

Sharing is caring!

অনলাইন ডেক্স: দুবাই প্রবাসী ছেলে শাহীন সরদারের (৪৭) মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবা আকুবালী সরদার (৭৮) নামের এক ব্যক্তি।

বাবা ও ছেলের মৃত্যুতে আত্মীয়-স্বজনদের আহাজারিতে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।

এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। প্রবাসী শাহিনের মরদেহ দেশে ফিরে না এলেও বরিশাল শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আকুবালী সরদারকে শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে মৃত আকুবালীর মামাতো ভাই রুহুল আমিন সরদার জানান, ২২ ডিসেম্বর দিবাগত রাতে শাহিন সরদার স্ট্রোক করে দুবাইতে মৃত্যুবরণ করেন। ছেলের মৃত্যুর খবর গত ২৮ ডিসেম্বর সকালে জানতে পারেন আকুবালী। এরপরই তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রথমে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ও দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মৃত্যুবরণ করেন আকুবালী।

সূত্রমতে, অসহায় পরিবারের সদস্যদের মুখে আহার যোগাতে বিগত ১৬ বছর পূর্বে শাহীন সরদার দুবাইগমণ করেন। সবশেষ ২০২০ সালের এপ্রিল মাসে ছুটি শেষে শাহীন বাড়ি থেকে পুর্নরায় দুবাইগমণ করেন।

শাহীনের স্ত্রী চম্পা বেগম জানান, গত ২২ ডিসেম্বর দুপুরে স্বামীর সাথে তার সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়েছে। তখন শাহীন তাকে জানিয়েছিলেন, বুকের ডান পাশে একটু ব্যথা অনুভব হচ্ছে। পরে ওইদিন রাতে খবর পান তার প্রবাসী স্বামী স্ট্রোক করে মারা গেছেন।

তিনি আরও জানান, বিষয়টি নিকটাত্মীয়রা সবাই জানলেও তার শ্বশুর ও শাশুড়ির কাছে কয়েকদিন গোপন রাখা হয়। পরবর্তীতে লোকমুখে গত ২৮ ডিসেম্বর সকালে শাহীনের মৃত্যুর খবর জানতে পারেন তার বৃদ্ধ বাবা ও মা। চম্পা বেগম তার স্বামীর মরদেহ দুবাই থেকে দেশে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD