শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পাওনা টাকা নিতে এসে ধর্ষণের শিকার

পাওনা টাকা নিতে এসে ধর্ষণের শিকার

Sharing is caring!

অনলাইন ডেক্সস: বরিশালে পাওনা টাকা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন খুলনার এক নারী কাপড় ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঘটনার একমাস পর কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

তিনি অভিযোগ করেছেন, গত ২৮ নভেম্বর বরিশাল নগরের চাঁদমারী এলাকার সিটি প্যালেস আবাসিক হোটেলে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার একমাস পর করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্ত জসিম মিয়া ওরফে জসিম ফকির রাজীব (৩৫) নলছিটি উপজেলার মগর ইউনিয়নের মেরুহার গ্রামের হারুন ফকিরের ছেলে।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানান, ধর্ষণের শিকার নারীর সঙ্গে বেনাপোল এলাকায় পরিচয় হয় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া এলাকার আব্দুল মালেকের। পরিচয়ের সুবাদে তাকে দুই লাখ ৪০ হাজার টাকার মালামাল বাকীতে দেন ওই নারী। এছাড়াও ধার বাবদ আরও একলাখ ২০ হাজার টাকা দেন। শর্ত অনুযায়ী প্রতি মাসে ২০/২৫ হাজার টাকা করে পরিশোধ করার কথা ছিল।

কিন্তু মালেক শর্ত মোতাবেক টাকা দেননি। পরে মালেক তাকে টাকা নিতে বরিশাল নগরে আসতে বলেন। এজন্য গত ২৮ নভেম্বর বরিশাল নগরে আসেন ওই নারী। তখন মালেকের ঘনিষ্ঠজন রাজিব তাকে নগরের ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারী এলাকার হোটেল সিটি প্যালেসে নিয়ে যান। সেখানে নিয়ে তার ছেলেকে একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন।

এরপর রাজিব তাকে পাওনাদার মালেকের কাছে পাঠিয়ে দেন। তখন মালেক এবং জালাল তাকে আবার ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয় সোহাগ এগিয়ে এলে তারা সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় অভিযোগ দেওয়ার পর কালিজিরা থেকে রাজিবকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পরিদর্শক বিপ্লব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD