মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক নিহত

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) কোনাবাড়ী বিসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ মিয়া (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

সোমবার (২০ মে) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। জাবেদ নরসিংদী সদর থানার বামেরবাউল এলাকার আব্দুল কুদ্দুছ মিয়ার ছেলে। তিনি পরিবারসহ কোনাবাড়ী পারিজাত এলাকায় ভাড়া বাসায় থেকে ট্রাক চালাতেন। 

কোনাবাড়ী থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) হেলাল উদ্দিন জানান, সকালে জাবেদ ট্রাক নিয়ে কোনাবাড়ী বিসিক এলাকায় ঝুট আনতে যান। এক পর্যায়ে বিসিক এলাকায় ট্রাক থামিয়ে ট্রাকের উপর থেকে চট নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জাবেদ মারা যান। 

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাবেদ নিজের ট্রাক চালাতেন বলেও জানান পিএসআই হেলাল।  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD