শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  নরসিংদীর বেলাবোতে ট্রাক্টর চাপায় আরিয়ান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে। সে বেলাবো হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইটবাহী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে বেলাবো হতে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। একই সময় মোটরসাইকেলে করে রাজারবাগ হতে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু বেলাব বাজারের দিকে আসছিল। রাজারবাগ মোড়ের কাছাকাছি ব্রিজ সংলগ্ন স্থানে আসলে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরিয়ান ছিটকে সড়কে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়।

আমলাব ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল হাসান ভূঁইয়া বলেন, অদক্ষ চালক আর অনুমোদনহীন গাড়ির কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা অবৈধ গাড়ি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD