রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল-ভোলা রুটে স্পিডবোট চলাচল বন্ধ

বরিশাল-ভোলা রুটে স্পিডবোট চলাচল বন্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভোলার ভেদুরিয়া থেকে ছেড়ে যায়নি কোনো বোট।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

তবে কি নিয়ে বা কার সঙ্গে এ দ্বন্দ্ব তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।
এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও সেইসব যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনায়। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

জানা গেছে, ভোলা-বরিশাল রুটে ২ শতাধিক স্পিডবোট চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া রুটে চলে আসছিল এসব বোট। কিন্তু গত দুই দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্পিডবোট শ্রমিকদের দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল। নৌ যানের নিরাপত্তার কথা বিবেচনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোনো বোট।

ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি জানান, ভোলার ভেদুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। তারা বোট চলাচল করতে নিষেধ করেছেন, তাই আমরাও বোট চালাচ্ছি না। আমাদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোর্ট চালাতে পারছি না। তবে বিষয়টির সমাধানে আলোচনা চলছে বলে জানান তিনি।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলাচল বন্ধ। বিআইডব্লিউটিএ স্পিডবোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD