রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
১ মেট্রিক টন সরকারি চাল জব্দ

১ মেট্রিক টন সরকারি চাল জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ভিজিডি কার্ডের এক মেট্রিক টন (৩৫ বস্তায় ১ হাজার ৫০ কেজি) চাল জব্দ করেছে প্রশাসন।

মাদারগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক ও কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম উপজেলার আদারভিটা বাজারের একটি গুদাম থেকে সোমবার (২১ নভেম্বর) রাতে চালগুলো জব্দ করেন।

কে বা কারা চাল মজুত করেছিল তা জানা যায়নি।
এ ব্যাপারে সমাজ সেবা কর্মকর্তা বলেন, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা আমাকে ফোনে বিষয়টি জানালে আমি এবং উপজেলা কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে ভিজিডি কার্ডের ৩৫ বস্তা চাল উদ্ধার করে পুলিশের হেফাজতে থানায় দিয়েছি।

এলাকাবাসী জানায়, আদারভিটা  ইউনিয়নে ২৫২টি ভিজিডি কার্ডের চাল বরাদ্দ রয়েছে। সম্ভবত ওই সব চাল কেউ কালোবাজারে কিনে মজুত করেছিল। অবৈধভাবে গুদামজাত করার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিডির চালগুলো জব্দ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD