শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
বিএনপির সদস্য সচিবসহ ১০ নেতাকর্মী রিমান্ডে

বিএনপির সদস্য সচিবসহ ১০ নেতাকর্মী রিমান্ডে

Sharing is caring!

অনলাইন ডেক্স: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ১০ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদুজ্জামান ও মো. আবুল বাশার। পরে দুপুর ১২টার দিকে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ অন্তত অর্ধ-শতাধিক আহত হয়েছেন।

এছাড়া সংঘর্ষের পরদিন গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১ হাজার ৪০০-এর অধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD