রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমান আদায় করে।

অভিযান সূত্রে জানাগেছে, অবৈধভাবে ইট প্রস্ততের দায়ে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকস এর মালিক মোঃ আব্বাস উদ্দিনকে ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকস এর ম্যানেজার আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকস এর ম্যানেজার মোঃ আনিসুর রহমানকে ২ লাখ টাকা ও  মেসার্স আকন ব্রিকস এর প্রোপাইটর  মোঃ মিল্টন আকনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, অবৈধ ইট ভাটা বিরোধী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, একইসাথে বিভিন্ন সংস্থা অভিযানে সহযোগীতা করায় তাদেরকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD