রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বাসি মাংসে রক্ত মিশিয়ে বিক্রি

বাসি মাংসে রক্ত মিশিয়ে বিক্রি

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় বাসি ও ফ্রিজে রাখা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করার অপরাধে বিক্রেতাকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন জানান, আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে ফ্রিজে রাখা নষ্ট ও বাসি মাংসে সদ্য জবাই দেওয়া গরুর রক্ত মিশিয়ে বিক্রির খবর পাওয়া যায়। পরে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের মজিবর সরদারের ছেলে মাংস ব্যবসায়ী বাদল সরদারকে মাংসে সদ্য জবাই দেওয়া গরুর রক্ত মেশানোরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একমাসের বিনাশ্রম করাদণ্ডের রায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আবু সালেহ ও উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী রমনী সরকারসহ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন আরও জানান, এই বাজারে অনেকদিন ধরে ফ্রিজে রাখা নষ্ট ও বাসি গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করার অভিযোগ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD