শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ

অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাঁশখালী থেকে দেশি প্রযুক্তিতে তৈরি ১টি ওয়ান শুটারগান, ২টি কার্তুজসহ মোহাম্মদ বোরহান নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ২টায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাঁশখালী থানাধীন পশ্চিম পালেগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বোরহান (২৮) বাঁশখালী উপজেলার পালেগ্রামের জাফর আহমেদের ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার সন্ত্রাসী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোরহান অবৈধ অস্ত্রটি দিয়ে বাঁশখালীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য বেচাকেনা ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করত।

সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ১টি মামলা পাওয়া যায়।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD