রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
ডেঙ্গুতে কিশোরসহ দু’জনের মৃত্যু

ডেঙ্গুতে কিশোরসহ দু’জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন কিশোর মো. সানি সরদারের (১২) মৃত্যু হয়।

এ নিয়ে গত জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে বরিশাল হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ২১ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর থেকে রোববার পর্যন্ত ৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD