মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সালমান খান

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সালমান খান

Sharing is caring!

অনলাইন ডেক্স:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন তিনি।

শনিবার (২২ অক্টোবর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শারীরিকভাবে তেমন অসুস্থ নয় সালমান। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন এ অভিনেতা।

কিছু দিনের জন্য তাই বিগ বসের মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।

প্রসঙ্গত, আগামী ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা ছিল ভাইজানের। ডেঙ্গু থেকে দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সেই ছবির কাজ শুরু করতে পারবেন কিনা, তা  শনিবার পর্যন্তও স্পষ্ট নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD