রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন

১০ মণ হাঙর উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১০ মণ হাঙর উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি ইজিবাইক থেকে জব্দ করা হয় এসব হাঙর।

উদ্ধারকৃত হাঙরের বাজার মূল্য ১০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট  কমান্ডার মুনিফ তকি জানান, পাচারের উদ্দেশে হাঙর নিয়ে যাওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কাঠালতলীতে অভিযান চালানো হয়। এ সময় একটি ইজিবাইকের চালক কোস্টগার্ড সদস্যদের দেখে হাঙরসহ ইজিবাইক ফেলে পালিয়ে যান। পরে ইজিবাইকে থাকা ১০ মণ হাঙর জব্দ করা হয়।

তিনি আরও জানান, বিকেলে হাঙরগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

সাদা হাঙর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাঙর। গ্রেট হোয়াইট শার্ক (বৈজ্ঞানিক নাম: Carcharodon carcharias, ইংরাজি নাম: Great white shark। এরা বৃহত্তর lamniform(ল্যামনিফ্রম) হাঙরের একটি প্রজাতি। গ্রেট হোয়াইট শার্ক প্রধানত এর আকারের জন্য পরিচিত হয়। একটি প্রাপ্তবয়স্ক গ্রেট হোয়াইটের দৈর্ঘ্য ৬.১ মিটার (২০ ফুট) পর্যন্ত হয় এবং ওজনের দিক দিয়ে ২,২৬৪ কেজি (৫,০০০ পাউণ্ড) পর্যন্ত হয়, এ হাঙর ১৫ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং সাধারণত ৩০ বছর বাঁচে।

চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে হাঙরের পাখনা দিয়ে এক ধরনের স্যুপ তৈরি করা হয়। বাংলাদেশ থেকে হাঙরের পাখা চীন, হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুরে যায়। হাঙর ধরার পর পাখনা আলাদা করে বাকি হাঙর ফেলে দেওয়া হয়।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী,এ হাঙর হত্যা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD