রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনা সদর উপজেলায় পুরাতন ঘর ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই এলাকার ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কদমতলা গ্রামের হারুন হাজীর ছেলে বিদেশ ফেরত মো. হেলাল (৩৫), শাহজাহানের ছেলে মো. বেলায়েত (২৫) ও জলিল মিয়ার ছেলে মো. রবিউল ( ১৪)। গুরুতর আহত অপর একজন হলেন একই এলাকার নিজাম খানের ছেলে আরিফ (২০)।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ।

পরিবার সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত হেলাল হোসেনের পুরাতন টিনের ঘর ভাঙার কাজ করছিল বেশ কিছু শ্রমিক। দুপুরের দিকে পুরাতন ঘরে থাকা মিটারের সংযোগের তার খুলে ঘরের টিনে লাগে। এ সময় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা আহত অবস্থ সবাইকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাকে বরিশাশের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকে পরিবারের একমাত্র ছেলে। ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করেছে।

পল্লীবিদ্যুৎ বরগুনা জোনাল অফিসের ডিজিএম আরব আলী জানান, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্গত, বরগুনা জোনাল অফিসের আওতায় রায়ভোগ অভিযোগ কেন্দ্রের অধীনে কদমতলী গ্রামে বিলাত হোসেন নামে এক গ্রাহক অফিসের অগোচরে সংযোগ বিচ্ছিন্ন না করে নিজেরা নিজেরা ঘর মেরামত করছিলেন। মেরামত কাজে নিয়োজিত চার মিস্ত্রির মধ্যে একজনের হাত থেকে টিন নিচে পড়ে গেলে মিটারটি ভেঙে যায়। ফলে টিন বিদ্যুতায়ীত হয়ে যায়। সঙ্গে সঙ্গে চার জনের মধ্যে তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD