মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
অঞ্জন দত্তের বিরুদ্ধে মামলা

অঞ্জন দত্তের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: ২০২১ সালের নিজের বিখ্যাত গান ‘বেলা বোস’ নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন কলকাতার নন্দিত পরিচালক ও গায়ক অঞ্জন দত্ত। সিনেমাটির প্রযোজক হিসেবে রানা সরকারের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে চুক্তিবদ্ধও হন তিনি।

কিন্তু এবার এই সিনেমা নিয়ে আইটি জটিলতা তৈরি হলো। অঞ্জন দত্ত ও তার পুত্র নীল দত্তের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক। ক্ষতিপূরণ হিসাবে বাবা ও ছেলের কাছ থেকে ৫৭ লাখ রুপি দাবি করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, প্রযোজক রাণা সরকারের দাবি, তার সঙ্গে চুক্তি ভঙ্গ করে অঞ্জন দত্ত অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। সেই খবর পাওয়া মাত্রই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

এই নিয়ে রানা সরকার বলেন, ‘‘আমার সঙ্গে অঞ্জন দত্তের ‘বেলা বোস’ সিনেমাটি করার কথা ছিল। সিনেমার কথা পুরোপুরি ফাইনাল করে আমার থেকে এই সিনেমার জন্য অগ্রিমও নেন তিনি। কিন্তু এরপর হঠাৎ সিনেমাটি করবেন না বলেন; পরে শুনি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি এটি করার চেষ্টা করছেন। এই সিনেমার জন্য আমার ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ হিসাবে তাদের কাছ থেকে ৫৭ লাখ রুপি টাকা দাবি করছি। ’’

তিনি আরো জানান, শুরুতে আইনি নোটিস পাঠালেও কোনো উত্তর দেননি অঞ্জন দত্ত। তারপরই রানা রানা সরকার আদালতে যান।

এদিকে এই প্রযোজকের আবেদনে আলিপুর জেলা আদালত ‘বেলা বোস’ নির্মাণের উপর স্থগিতাদেশ দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে নীল দত্ত ও অঞ্জন দত্ত কোনো ধরনের মন্তব্য এখনো করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD