রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
নেশার টাকার জন্য স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নেশার টাকার জন্য স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নরসিংদীর পলাশে নেশার টাকার জন্য রত্না বেগম (১৮) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আল রাব্বির (১৯) বিরুদ্ধে। হত্যার পর ওই গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যান তিনি।

পরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশার পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

নিহত রত্না ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে এবং তার স্বামী আল রাব্বি একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রত্নার সঙ্গে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময় তিনি তার স্ত্রীকে মারধর করতেন।

সর্বশেষ সোমবার দুপুরে রত্নাকে শ্বশুর বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার কথা বলেন রাব্বি। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতী জানালে আবারও রত্নাকে মারধর করা হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে তার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD