মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সীমান্ত পেরিয়ে যাতে মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারে

সীমান্ত পেরিয়ে যাতে মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারে

Sharing is caring!

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত পেরিয়ে যাতে মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারে সে জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ২০ ও ২৮ আগস্ট সেখানে দুইটি দুর্ঘটনা ঘটেছে।

সেখানে মর্টারশেল বা মর্টারশেলের অংশ বিশেষ বাংলাদেশে পড়ে থাকতে দেখা গেছে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে আমরা প্রতিবাদ জানিয়েছি।

গত দুই-তিন দিন ধরে বুঝতে পারছি, তাদের অভ্যন্তরীণ অবস্থার হয়তো অবনতি হয়েছে। সেটা তাদের বিষয়। তবে আমরা বলছি, বাংলাদেশের সীমান্তে যেন কোনো প্রভাব না পড়ে।

শাহরিয়ার আলম বলেন, অনেকেই আশঙ্কা করছেন, ওখানে যেসব রোহিঙ্গা রয়েছেন, তারা যেন চলে না আসেন। তবে ২০১৬-১৭ সালে রোহিঙ্গারা এলে আমরা ঠেকাতে পারিনি, বা আমরা মানবিক কারণে ঠেকাতে চাইনি। তবে এবার আমাদের কাছে কিছু তথ্য আছে, যেটা সেই সময়ে ছিল না। আমাদের সংস্থাগুলো বেটার প্রিপেয়ার্ড। বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে, যেন মিয়ানমারের একজন নাগরিকও বাংলাদেশে ঢুকতে না পারে।

তিনি জানান, এবার যেখানে এসব ঘটনা ঘটছে, সেখানে কোনো রোহিঙ্গা এখন আর থাকেন না। সে কারণে রোহিঙ্গা ঢলের আশঙ্কা খুব একটা নেই।

তিনি আরও জানান, ২০১৭ সালে এয়ার স্পেস ভায়োলেশন হলেও এবার সেটা হয়নি। সীমান্ত নিয়ে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি।

প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তের এসব ঘটনা আমরা ঢাকার কূটনীতিকদের জানিয়ে রাখবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD