শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ মামলায় সাদিক শোভন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ মামলায় সাদিক শোভন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

Sharing is caring!

বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলছাত্রীকে (১২) ধর্ষণ মামলায় সাদিক শোভন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। টিকটক করার কারণে এলাকায় তিনি ‘টিকটকার শোভন’ নামেও পরিচিত।

মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে মোরেলগঞ্জ কলেজ রোডের একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (৩১ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

াগ্রেফতার সাদিক শোভন মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। টিকটক করার কারণে তিনি ওই এলাকায় ‘টিকটকার বয়’ ও ‘টিকটকার শোভন’ নামেও পরিচিত ছিল।

মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে দেখা, পরিচয় ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইমোতে ভূক্তভোগী ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শোভন। এক পর্যায়ে মোরেলগঞ্জ বাজারে গেলে ওই স্কুলছাত্রীকে তিনি বাসায় নিয়ে ধর্ষণ করেন। আর ধর্ষণের দৃশ্য গোপনে ভিডিও করে রাখেন তিনি। পরে সেই ভিডিও দেখিয়ে বিভিন্ন সময়ে আরও একাধিকবার ধর্ষণ এবং তার কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন শোভন।

সর্বশেষ গত ২১ আগস্ট বিকেল ৩টার দিকে আরও চারজনের সহায়তায় ওই ছাত্রীকে মোড়েলগঞ্জের ভাড়া বাসায় এনে ফের ধর্ষণ করেন। পরে মঙ্গলবার ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে শোভনসহ চারজনের নাম উল্লেখ করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার কলেজ রোডের একটি ভাড়া বাসা থেকে শোভনকে গ্রেফতার করে পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম  বলেন, মামলার পরে  অভিযান চালিয়ে শোভনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক শোভনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া মামলার অন্য তিন আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অভ্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD