শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শিহাব শাহীনের নতুন ওয়েবফিল্মে

শিহাব শাহীনের নতুন ওয়েবফিল্মে

Sharing is caring!

অনলাইন ডেক্স: ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আবারও নতুন ওয়েবফিল্ম নির্মাণ করছেন তিনি। ওয়েব ফিল্মের নাম ‘মায়া শালিক’। রোমান্টিক ভালোবাসার এ গল্পের নায়ক হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে জুটি বাঁধছেন ‘ফুলের নামে নাম’ খ্যাত তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘এটা অন্য একটা প্রেমের গল্প। যেখানে ভালোবাসার চেয়েও বেশি কিছু দেখানো হবে। রোমান্স এবং ফ্যান্টাসির মিশেলে এমন জনরায় (রোমান্টিক ফ্যান্টাসি) এর আগে বাংলাদেশে কাজ হয়নি। কাজটি আমাদের তিনজনের জন্য নতুন এবং চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘এই জনরাতে যেহেতু আগে কাজ হয়নি আমাদের তিনজনের জন্যই এটা নতুন এবং চ্যালেঞ্জিং। ওটিটিতে অপূর্ব’র জন্য এটা বেশ চ্যালেঞ্জিং, কারণ তাকে এই মাধ্যমটাতে তাকে জায়গা করে নিতে হবে। আমি আশা করব অপূর্ব এই চ্যালেঞ্জটা নেবে এবং সেভাবেই নিজেকে প্রস্তত করবে। আর গল্পের নায়িকার চরিত্রটার জন্য সাদিয়া আয়মানকেই আমার পারফেক্ট মনে হয়েছে, চরিত্রটার জন্য যেরকমটা চাচ্ছিলাম সে ঠিক তেমনই। আশা করব, সেও তার চরিত্রের যথার্থ মূল্যায়ন করবে।’

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘কাজটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, অবশেষে শুরু করতে যাচ্ছি। শাহীন ভাইয়া এবং আমার মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। উনি আমার কাছে কি চাচ্ছেন এবং আমি কি চাচ্ছি, আমরা দুজনেই সেটা বুঝতে পারি। উনাকে তো আমি সবসময়ই আমার গুরু মানি। উনার সঙ্গে কাজ করতে যতটা স্বাচ্ছন্দ্যবোধ করি তা আর অন্য কারো সাথে পাই না। আশা করছি একটা সুন্দর কাজ সবাইকে উপহার দিতে পারবো।’

সাদিয়া আয়মান বলেন, ‘এই কাজটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ, একইসঙ্গে দুইজন গুণী মানুষের সঙ্গে কাজ করার সৌভাগ্য হচ্ছে আমার। শোবিজে আমার প্রথম কাজটাই ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে, আর এত অল্প সময়েই উনার সঙ্গে জুটি হওয়ার সুযোগ পাবো কখনও ভাবিনি। আর শিহাব ভাইয়া তো অনেক সিনিয়র এবং গুণী নির্মাতা, উনার সঙ্গে কাজ করতে পারাটাও অন্যরকম ভালো লাগার।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন আগেই আমি উনার ‘সিন্ডিকেট’ দেখছিলাম। দেখার পর আমি পুরো রাত এবং পরের অর্ধেকটা দিন একটা ঘোরের মধ্যে ছিলাম! আশ্চর্য্যজনকভাবে সেদিনই শিহাব ভাইয়া আমাকে ফোন করলেন এবং ‘মায়া শালিক’ নিয়ে কথা বলেন। আমি অপেক্ষায় আছি তাদের সঙ্গে কাজের নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

নির্মাতা জানান, ‘মায়া শালিক’ নির্মিত হবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য। ৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। বাকি অংশের শুটিং হবে রাজধানী ঢাকা ও গাজীপুরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD