রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
স্ত্রীকে কোমরে দড়ি বেঁধে থানায় নিলেন স্বামী

স্ত্রীকে কোমরে দড়ি বেঁধে থানায় নিলেন স্বামী

Sharing is caring!

অনলাইন ডেক্স: পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার পর স্ত্রীকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে গেছেন স্বামী। মঙ্গলবার (৩০ আগস্ট) পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার নন্দকুমার থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নন্দকুমার এলাকার শেখ মনিরুল ও সুতাহাটার অর্পিতা সামন্ত ৭ বছর আগে ভালোবেসে বিয়ে করেন। এর আগেও অর্পিতার বিয়ে হয়েছিল, সেই ঘরের একটি সন্তানও রয়েছে তার। তবে কোনো কারণে বিচ্ছেদ হয় তাদের। এরপর বাবার বাড়িতে ছিলেন তিনি। সেখানে থাকা অবস্থায় পরিচয় হয় মনিরুলের সঙ্গে। পরে বিয়ে করেন তারা।

সম্প্রতি শেখ মনিরুল অভিযোগ করেন, অর্পিতা একটি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। মনিরুলের বাড়িতেও যাতায়াত ছিল কলেজপড়ুয়া পরকীয়া প্রেমিকের। তবে অর্পিতা এ অভিযোগ অস্বীকার করলে মনিরুল স্ত্রীর ওপর নজর রাখতে শুরু করেন।

গত শনিবার (২৭ আগস্ট) অর্পিতা বাবার বাড়ি চলে যাযন। এরপর মনিরুল বারবার তাকে আসার জন্য অনুরোধ করেন। তবে অর্পিতা জানান মঙ্গলবার ফিরবেন। এতে সন্দেহ হয় শেখ মনিরুলের। নজর রাখতে শুরু করেন স্ত্রীর ওপর। একপর্যায়ে অর্পিতার বাবার বাড়িতেই আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরে ফেলেন তিনি।

পরে কোমরে দড়ি বেঁধে অর্পিতাকে নন্দকুমার থানায় নিয়ে আসেন এবং পুলিশের হাতে তুলে দেযন। পরকীয়া প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দেবেন বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD