শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
মঞ্চে ভক্তের পা ছুঁলেন

মঞ্চে ভক্তের পা ছুঁলেন

Sharing is caring!

অনলাইন ডেক্স: বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন ব্যক্তিত্বে জন্য দারুণ প্রশংসিত। তার অমায়িক ব্যবহারে সবসময়ই মুগ্ধ হন ভক্তরা।

সম্প্রতি একটি ফিটনেস ইভেন্টে উপস্থিত হয়ে তিনি আবারো সবাইকে মুগ্ধ করলেন, পেলেন ভালোবাসা।

শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত মুম্বাইয়ের ওই ইভেন্টটিতে ঋত্বিকের কাছ থেকে উপহার নেওয়ার জন্য একজন ভক্তকে মঞ্চে ডাকা হয়। প্রিয় অভিনেতাকে সামনে পেয়ে ওই ভক্ত ঋত্বিকের পা ছুঁয়ে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে এই তারকাও ভক্তের পা ছুঁয়েছেন।

সে সময়কার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নিরহংকারী এই অভিনেতার এমন ব্যবহার দেখে নেটিজেনরা প্রশংসার ফুলঝুরিতে ভরিয়েছেন।

এক অনুরাগী ভিডিওতে মন্তব্য করেন, ‘ঋত্বিক রোশন আপনি খুব মিষ্টি। ’ এছাড়া অনেকে তাকে ‘খুব ভালো সুপারস্টার’ এবং ‘সবচেয়ে নম্র সুপারস্টার’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ঋত্বিক রোশন অভিনীত ‘বিক্রম বেদা’ সিনেমাটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমায় ঋত্বিকের সঙ্গে রয়েছেন সাইফ আলী খান। এতে গ্যাংস্টার বেদার চরিত্রে দেখা যাবে ঋত্বিককে। সাইফ রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে। এটি তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক। এটি ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD