রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
১০ হাজার টাকা জরিমানা

১০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: লক্ষ্মীপুরের কমলনগরে সরকার নির্ধারিত মূল্যের ২২ টাকার ইউরিয়া সার ২৫ টাকা এবং ২২ টাকার টিএসপি সার ২৫ থেকে ২৭ টাকা বিক্রি করায় হাসান চৌধুরী নামে এক সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার হাজিরহাট বাজারের মেসার্স চৌধুরী ট্রেডার্সের মালিক সার ডিলার হাসান উল্যা সরকারি দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করেন। স্থানীয় কৃষক ভাসান চন্দ্র দাস, আবুল খায়ের ও মো. রাসেলের কাছ থেকে সারের দাম বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ কৃষকদের ফেরত দেওয়া হয়।

তিনি বলেন, কৃষির অন্যতম উপকরণ রাসায়নিক সার ন্যায্য মূল্যে কৃষকের কাছে নিশ্চিতকরণের লক্ষ্যে সারের সরবরাহ ও বিপণন কার্যক্রম তদারকি করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD