বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ওপেনার হতে পারেন সাকিব-মুশফিকও

ওপেনার হতে পারেন সাকিব-মুশফিকও

Sharing is caring!

অনলাইন ডেক্স: চলতি মাসের ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াড।

যার নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলে স্বীকৃত ওপেনার আছেন কেবল দুজন। এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। এর মধ্যে দীর্ঘদিন পরে দলে ফিরেছেন বিজয় আর ইমনের অভিষেকই হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে।

উদ্বোধনী ব্যাটার নিয়ে চিন্তা তাই থেকেই যাচ্ছে। দুজনের কেউ ইনজুরিতে পড়লে অথবা ফর্ম হারালে বিকল্প কে? টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য বিকল্প হিসেবে দেখালেন অনেককে। এর মধ্যে আছে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের নামও।

সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘স্বীকৃত ওপেনার বিজয় ও ইমন। তবে অন্য অনেকেই আছে যারা লোকাল ক্রিকেটে ওপেনিং করেছে। মুশফিক হতে পারে, সাকিবও হতে পারে। মিরাজও হতে পারে, শেখ মেহেদীও ওপেনার হতে পারে। অনেক গুলো অপশন আছে আমাদের হাতে। ’

‘আমরা ভালো করছি না বলেই চেষ্টা করছি যে কীভাবে ভালো করা যায়। সাকিব ফিরেছে- এটা খুবই ইতিবাচক দিক। সবাই একবাক্যে স্বীকার করব যে, এই ফরম্যাটে সাকিব সবচেয়ে অভিজ্ঞ। এই ফরম্যাটে সে বিশ্বব্যাপী অনেক ক্রিকেট খেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD